তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৫ হাজার

ব্যাংকগুলোতে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত বছরের ডিসেম্বর শেষে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি। যা সেপ্টেম্বর প্রান্তিক শেষে ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭ টি। তিন মাসে বেড়েছে ৪ হাজার ৯৫৪টি।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে,২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যা ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি। এসব হিসাবে মোট আমানতের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৫৫টি। এসব হিসাবে জমা ছিল ১৮ লাখ ২৫ হাজার ৩৩ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ব্যাংক খাতের হিসাব সংখ্যা বেড়েছে ১২ লাখ ১৯ হাজার ২৭৭টি। আমানতের পরিমাণ বেড়েছে ৪৫ হাজার ৬২৮ কোটি টাকা।

অন্যদিকে গত বছরের ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে-এমন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি, যা তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর প্রান্তিকে ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি। সেই হিসেবে তিন মাসে কোটি টাকার উপরে হিসাব সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি। এর আগে গত বছরের জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত ছিল এক লাখ ১৮ হাজার ৭৮৪টি।

কেন্দ্রীয় ব্যাংক আবার একক বা ব্যক্তি পর্যায় কোটি টাকার ওপর আমানতের পরিমাণের তথ্যও প্রকাশ করেছে। তাতে দেখা যায় তিন মাসে ১ হাজার ৭২ টি একাউন্টে বেড়েছে। ডিসেম্বর প্রান্তিক শেষে কোটি টাকার ওপর একাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৭৯ টি, যাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮০ কোটি টাকা। আর আগের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যক্তি পর্যায় একাউন্টের সংখ্যা ছিল ৩৩ হাজার ৮৬১ টি, যাতে আমানতের পরিমাণ ছিল ৮৩ হাজার ৩৮৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের মধ্যে একাউন্টের সংখ্যা বেড়েছে ৫ দশমিক শূণ্য ৭ শতাংশ আর আমানতের পরিমাণ বেড়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন