মধ্যপ্রাচ্যে থিওডোর রুজভেল্ট রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে থিওডোর রুজভেল্ট রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
আল জাজিরা

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। রণতরি সাত মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকবে বলে জানিয়েছে ইউএস নেভাভ ইনস্টিটিউট।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল ও নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান বুধবার সাংবাদিকদের এসব কথা জানান। তারা বলেন, থিওডোর রুজভেল্ট, এর সঙ্গে থাকা সহযোগী যুদ্ধজাহাজগুলো এবং বিমানবাহী রণতরিতে মোতায়েন ক্যারিয়ার এয়ার উইং-১১ মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা জাপানভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করবে। জর্জ ওয়াশিংটন গত সপ্তাহেই মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের আওতাধীন অঞ্চলে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন