ভারতের কেরালার ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা পাশের তামিলনাড়ু রাজ্যের শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাওয়ার পথে তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে নিহত হন।
স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মী এবং পুলিশের যৌথ উদ্ধার অভিযানে গাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের লাশ ত্রিশূর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির নিবন্ধন তামিলনাড়ুর। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


