ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড
ফাইল ছবি

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬৩ জন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জন।

এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হোন এক হাজার ৯৭ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন