ঢাকায় ২০২৬ সালের মুনলাইট ফেস্টিভ্যাল গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডে ২ মার্চ, ২০২৬ তারিখে শুরু হয়েছে। এটি একটি জনপ্রিয় ইফতার ও সাহরি উৎসব, যেখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও উৎসবমুখর পরিবেশ থাকে। এনেক্স কমিউনিকেশন লিমিটেডের ব্যানারে প্রতি বছর এই ফেস্টিভ্যাল আয়োজন হয়।
উৎসবে স্পনসর হিসেবে আশিয়ান গ্রুপ তাদের স্বনাসধন্য প্রতিষ্ঠান আশিয়ান সিটি ও আশিয়ান কান্ট্রি ক্লাবের ব্যানারে স্টল নেয়। আশিয়ান সিটি প্রকল্পটি বাস্তবায়ন করছে দক্ষিণখানের কাওলায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্পসংলগ্ন এলাকায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আয়োতন ১ (এক হাজার একর), যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডজুড়ে বিস্তৃত এই প্রকল্পে এখনই বাড়ি নির্মাণের উপযোগী তিন, পাঁচ ও দশ কাঠার প্লট পাওয়া যাচ্ছে।
পাশাপাশি শিক্ষা অবকাঠামো নিশ্চিতে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে এবং ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি শেষ হবে।
পাশাপাশি প্রকল্পে মধ্যে সামাজিক ও সোশ্যাল কার্যক্রম পরিচালনার জন্য তৈরি হচ্ছে আশিয়ান কান্ট্রিক্লাব, যেখানে থাকছে যুগোপযোগী সামাজিক অনুষ্ঠানের প্রানকেন্দ্র। কান্ট্রি ক্লাব মূলত একটি ব্যক্তিগত সামাজিক ক্লাব, যা সদস্যদের জন্য গল্ফ, টেনিস, সাঁতারের মতো খেলাধুলা, ডাইনিং, ফিটনেস এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সুবিধা প্রদান করে, এটি উচ্চমানের বিনোদন, শরীরচর্চা এবং সামাজিক নেটওয়ার্কিং বা স্ট্যাটাস প্রদর্শনের একটি মাধ্যম, যেখানে আমন্ত্রিত সদস্যরা প্রিমিয়াম সুবিধা উপভোগ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

