দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল মির্জাপুরে উদ্বোধন হল আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট। শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ মির্জাপুরের গড়াইয়ে ফিতা কেটে আউটলেটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি ও আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন, মেট্রো মার্টের জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
“মেইড ইন বাংলাদেশ” স্লোগানকে অগ্রাধিকার দিয়ে দেশে তৈরি পণ্যসমূহ ও নিরাপদ, অরগানিক খাদ্য গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক মহৎ উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে আকিজ মেট্রো মার্ট। ভেজাল ও মানহীন বিদেশি পণ্য এড়িয়ে সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসারই মেট্রো মার্টের লক্ষ্য। দেশীয় পণ্য দিয়ে পরিপূর্ণ মেট্রো মার্টের মির্জাপুর আউটলেটটিও এর ব্যতিক্রম নয়। সফট ড্রিঙ্কস থেকে শুরু করে সাইকেল পর্যন্ত সব ক্ষেত্রেই বাংলাদেশে প্রস্তুতকৃত পণ্যের সমাহার দেখতে পাওয়া যায় আউটলেটটিতে।
আকিজ ভেঞ্চার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন উদ্বোধনি অনুষ্ঠান উপলক্ষ্যে তার বক্তব্যে বলেন, “দেশে তৈরি মানসম্পন্ন পণ্য ও খাদ্যদ্রব্যের গ্রহণযোগ্যতা সবার কাছে তুলে ধরতেই যাত্রা শুরু করেছে মেট্রো মার্ট। সারা দেশজুড়ে ছয় শতাধিক আউটলেট ও ই-কমার্স স্টোরের মাধ্যমে সেরা গুণ ও মানের “মেইড ইন বাংলাদেশ” পণ্য ও নিরাপদ, অরগানিক খাদ্য সব ধরনের ভোক্তাদের হাতের নাগালে পৌঁছে দিতে চায় মেট্রো মার্ট।“
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

