মেটলাইফ বাংলাদেশের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড। এই চুক্তির ফলে এনরুটের মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মেটলাইফের বীমা সুরক্ষা সুবিধা পাবেন।
এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষ মানবসম্পদ (এইচআর) পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত ১৮ বছর ধরে দেশের বিভিন্ন জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। মানবসম্পদ ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট এবং মানবসম্পদ কৌশল সম্পর্কিত নানা ধরনের সেবা দিয়ে আসছে তারা।
দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড সেবা, উন্নত ড্যাশবোর্ড, হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবায় ক্যাশলেস সুবিধা এবং শক্তিশালী আর্থিক সক্ষমতার কারণে মেটলাইফ এর গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও ঝামেলাহীনভাবে পরিশোধ করে। এসব কারণেই বীমা সুরক্ষা প্রদানে মেটলাইফকে বেছে নিয়েছে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড।
বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯ শতাধিক প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ। ২০২৫ সালে মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহজাদ হোসেন জিশান এবং মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন। রাজধানীতে এনরুটের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

