ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হোল্ডিং নং ৪১৭০, মেইন রোড, ওয়ার্ড নং ০২, ত্রিশাল পেরৗসভা, ত্রিশাল, ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জোনপ্রধান মো. আনিছুর রহমান।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ত্রিশাল শাখার প্রধান মো. আনোয়ার হোসাইন। এসময় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...