ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন না ভ্যান্স: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “নিরাপত্তা” সংক্রান্ত উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে গিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন না।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি সচিব ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনা পর্বে ভ্যান্স নেতৃত্ব দিতে পারেন।

বিজ্ঞাপন

ভ্যান্সের সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প এবিসি নিউজকে বলেন, “শুধুমাত্র নিরাপত্তার কারণেই এমনটা হচ্ছে। জেডি একজন অসাধারণ মানুষ।”

আসন্ন এই আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়লেও, ভ্যান্সের অনুপস্থিতি বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

সূত্র: আল-জাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...