হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

আমার দেশ অনলাইন

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

হজগামী সকল ধর্মপ্রাণ মুসল্লিদের সুস্থতা ও সফলভাবে হজ সম্পন্ন করার লক্ষ্যে ইউনাইটেড হেলথকেয়ারের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান, ১০০ ফিটের মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই বিশেষ সুবিধা সকল হজযাত্রী বিমানবন্দর প্রাঙ্গন থেকে সরাসরি গ্রহণ করতে পারবেন।

এই স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পাবেন। ফ্লাইটে ওঠার পূর্বে নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করে নেওয়ার সুবিধাও থাকছে এখানে, যা যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট পর্যন্ত, দিনরাত ২৪-ঘণ্টা খোলা থাকবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র। যেকোনো সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা গ্রহণের মাধ্যমে হজযাত্রীরা তাদের শেষ মুহূর্তের স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজন সহজেই পূরণ করতে পারবেন।

মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার অঙ্গীকার থেকেই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের একটি অনন্য উদ্যোগ এটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...