ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

কুমিল্লার দেবিদ্বারে যেকোনো ধরনের ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভূমি-সংক্রান্ত সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষ্যে গণশুনানিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

গণশুনানিতে ভূমি সেবাপ্রার্থীদের বিভিন্ন অভিযোগ মনোযোগ দিয়ে হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেবিদ্বারে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যাদের কারণে জমি কেনাবেচায় সাধারণ মানুষ অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হয়। এসব সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, বর্তমানে অনেক প্রবাসী কষ্টার্জিত অর্থ দিয়ে অল্প পরিমাণ জমি কিনতে আসছেন। কিন্তু দালাল চক্রের কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন। এই ধরনের অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ভুক্তভোগীদের সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভূমি কর্মকর্তার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তাকে অবহিত করার জন্যও অনুরোধ করেন হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন ও উপজেলা সাব-রেজিস্ট্রার নারায়ণ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...