
দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নাতির
নানির সঙ্গে দেখা করতে সিলেট থেকে কুমিল্লার দেবিদ্বারে নানা বাড়িতে আসছিলেন আরমান (২৫)। কিন্তু নানির সঙ্গে আর দেখা হলো না তার। পথেই দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এই যুবক। নাতির নিথর নাতির পাশে বসে কান্নায় ভেঙে পড়েন ৭০ বছর বয়সী নানি রাবেয়া খাতুন। তার বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে দ







