ভুয়া প্রাণিচিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ভুয়া প্রাণিচিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ভ্রাম্যমাণ আদালত এক ভুয়া প্রাণিচিকিৎসককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইমরান হোসেনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর থানার রাড়িকান্দি এলাকায় ভুয়া প্রাণিচিকিৎসক ইলিয়াস মিয়াকে আটক করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কে,এম রাফসান রাব্বি বলেন, কোন প্রকার সনদ ছাড়া পশু চিকিৎসা করে পশু মেরে ফেলার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এ অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ইলিয়াস উপজেলার রাড়িকান্দি গ্রামের বাসিন্দা ও উচ্চ মাধ্যমিক পাশ করে কোন প্রকার সনদ ছাড়া পশু চিকিৎসা দিয়ে আসছিলেন বলে জানান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন