শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ইমদাদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইমদাদুল ইসলাম আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় তারা নিরাপত্তা জোরদার করেছেন। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন