পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি
ছবি: আমার দেশ

আন্দোলন আর দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরিকাঠামো পেলেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। রাজধানীর সেগুনবাগিচায়, নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে, বোর্ডের চতুর্থ সভা শেষে বুধবার ভোরে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী। পরে এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়। নতুন এই কাঠামোয় গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ, গ্রেড-৪-এর মজুরি নির্ধারণে ঐকমত্য না হওয়ায় বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের পর কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে সে ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকার সঙ্গে সমন্বয় করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন