রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর ।
শুক্রবার সকালে কদমতলী থানার মুরাদপুর লাল মিয়া সড়কের ওপর থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সকালে ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও পরিচয় পাওয়া যায়নি।
এসআই কামরুন্নাহার আরো বলেন তার মুখমণ্ডল হালকা পচন ধরেছে, নাক মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছিল। প্রাথমিকভাবে হত্যা কান্ড মনে হচ্ছে তবে ময়নাতদন্তেরর প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে সেটি দেখে ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা করছি। প্রযুক্তির সহায়তায় নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

