স্বর্ণের বারসহ বিমানের পার্সার হোসনে আরার মালামাল জব্দ

স্বর্ণের বারসহ বিমানের পার্সার হোসনে আরার মালামাল জব্দ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদ থেকে গত সোমবার বিজি-৩৪০ ফ্লাইটের পার্সার হোসনে আরার সঙ্গে করে নিয়ে আসা স্বর্ণের বারসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য জব্দ করেছে কাস্টমস।

মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, আসন্ন বিমান ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে চোরাচালান চক্র বেশ তৎপর হয়ে উঠেছে।

এ বিষয়ে রওশন কবীর বলেন, হোসনে আরাকে ইতোমধ্যে গ্রাউন্ডেড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এরপর আইনগতভাবে যা যা করণীয় সবই করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন