৫ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের নতুন কর্মসূচি

৫ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের নতুন কর্মসূচি

সরকারের ঘোষণা অনুযায়ী অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ সহ ৫ দফা দাবি পূরণে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষকরা।

বিজ্ঞাপন

আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে এ দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া না হলে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ ও অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা।

রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। কমিটির সদস্য সচিব মাও. মো. আল-আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মো. সামছুল আলম।

শিক্ষক নেতারা বলেন, গত ২৮ জানুয়ারি আন্দোলন বাস্তবায়ন কমিটির আন্দোলনের এক পর্যায়ে সরকার শিক্ষকদের কাছে উপস্থিত হয়ে তাদেরকে আশ্বস্ত করে বলেন পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসা ও কারিগরি বিভাগ অনুদানভুক্ত ১৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানগুলোর প্রধান অনলাইনে আবেদন করেন এবং মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই চূড়ান্ত করা হয়। কিন্তু আজও কোনো তালিকা প্রকাশ না করায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- অনুদানভুক্ত অনলাইনে আবেদনকৃত সব প্রতিষ্ঠানের দ্রুত তালিকা প্রকাশ, স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন