ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

চলাচলের সময় ও বিরতি:

ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

উত্তরা উত্তর থেকে মতিঝিল:

সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত- ২০ মিনিট পর পর।

সকাল ৭:১১ থেকে ১০:২৫ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

সকাল ১০:২৬ থেকে রাত ৯:০০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।

রাত ৯:০১ থেকে ৯:৩০ পর্যন্ত-১৫ মিনিট পর পর।

মতিঝিল থেকে উত্তরা উত্তর:

সকাল ৭:১৫ থেকে ১১:০৩ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

সকাল ১১:০৪ থেকে রাত ৯:৪০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।

রাত ৯:৪১ থেকে ১০:১০ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে।

টিকিট বিক্রির নিয়ম:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস বা র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে।

রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সকল টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে সকল মেট্রোরেল স্টেশন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী নতুন র‍্যাপিড পাস কেনা যাবে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...