আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

আমার দেশ অনলাইন

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর মোহাম্মদপুর পূর্ব সাংগঠনিক থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মোহাম্মদপুরের গ্রান্ড প্রিন্স চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির মোহাম্মদ মশিউর রহমান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোবহানবাগ মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এবিএম আব্দুস সাত্তার, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাদী, হাওলাদার আহমদ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরহাদ আলম এবং সালাহ উদ্দিন প্রমুখ।

ইফতার মাহফিলে অংশ নেন সরকারি সাবেক সচিব, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক বিশেষ আলোচনা রাখেন ড. হাফেজ আব্দুল জাব্বার খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন