ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এ নির্দেশ প্রদান করেছেন।
নির্দেশে বলা হয়েছে , ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

