এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ

স্টাফ রিপোর্টার

এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ

বাংলাদেশের এ কে এস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ডেনমার্ক সরকার। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল ফার্মেসি চেইন ৮০টি শাখা সম্প্রসারণ এবং ৩০টিরও বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে ।

রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এ কে এস খান ফার্মাসিউটিক্যালসের সাথে ডেনিস ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজের (আইএফইউ) মধ্যে চুক্তি সই হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেএস হোল্ডিংস এর চেয়ারম্যান এ কে সামসুদ্দিন খান এবং আই এফ ইউ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লার্স বো বারট্রামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাংলাদেশজুড়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রসারের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন