আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেই শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত

স্টাফ রিপোর্টার

সেই শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত
আয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

খতনার জন্য অজ্ঞান করার পর সেই শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসকের রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শিশুর বাবা শামীম আহমেদ আজ জানিয়েছেন, "আমার ছেলের মৃত্যুর ঘটনায় অবশেষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যদিও আমার সন্তানের জীবন আর ফিরে আসবে না, তবুও এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সত্য একদিন প্রকাশিত হয়। আমি বিশ্বাস করি, পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একদিন সম্পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"

খতনা করানোর জন্য ২০২৪ সালের ৩১ ডিসেম্বর একমাত্র ছেলে আয়ান আহমেদকে ঢাকার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান শামীম আহমেদ।

সেখানে অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি সাড়ে পাঁচ বছর বয়সী শিশুটির। ভুল চিকিৎসা ও হাসপাতালের অবহেলার কারণেই আয়ানের অকালমৃত্যু হয়েছে বলে তখন অভিযোগ করেছিলেন তিনি।

ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু দেশে তখন স্বৈরাচারি শাসন থাকায় এর কোনো বিচার হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...