গুলশান লেকে এসটিপির অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী

গুলশান লেকে এসটিপির অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী
গুলশান লেকে এসটিপির অগ্রগতি দেখলেন প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান লেক ও মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার সকালে পরিদর্শনে গিয়ে এসটিপির অগ্রগতি দেখেন তিনি। এসময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মহোদয় কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি গুলশান-২ এর ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও পরিদর্শন করেন।

এ সময় তিনি লেকসমূহকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখার লক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, একটি পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন