পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত থানার সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানার সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পল্লবী থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের স্প্রিন্টার বা টুকরো লেগে তিনি সামান্য আহত হন।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মূলত জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন