হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা মকবুলের ইন্তেকাল

হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা মকবুলের ইন্তেকাল

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা মিডফোর্টের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ৮ টায় মরহুমের জন্মস্থান লক্ষীপুর জেলার রামগঞ্জের রসূলপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

একইদিন ঢাকার মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ মসজিদে বাদ এশা নামাজে জানাজা শেষে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন