ভারতীয় উস্কানিতে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে

স্টাফ রিপোর্টার

ভারতীয় উস্কানিতে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে

ভারতীয় উস্কানিতে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করা হয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘আদিবাসী স্বীকৃতি আদায়ে রাষ্ট্র বিরোধী পরিকল্পনা, পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ এবং ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র বিচ্ছিন্নতাবাদ বিরোধী বয়ানের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় এ দাবি করা হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ভারতীয় মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের বীজবপন করা হচ্ছে, ছড়ানো হচ্ছে প্রতিহিংসা। ভারতীয়রা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে এবং ঐ অঞ্চলে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে একটি প্রক্সি যুদ্ধ লাগানোর অপচেষ্টা চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের সাথে আরাকান আর্মির সুসম্পর্ক থাকায় আরাকান আর্মির মাধ্যমেও বাংলাদেশের সাথে প্রক্সি যুদ্ধ করানোর ষড়যন্ত্র করছে ভারত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, প্রধান আলোচক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল (অবঃ) হাসিনুর রহমান বীরপ্রতীক, সাবেক সচিব ড. জকরিয়া, লেঃ কর্ণেল অবঃ ফরিদ আকবর, মুখ্য আলোচক ব্যারিস্টার মেজর (অবঃ) সরওয়ার।

আদিবাসী প্রসঙ্গে তারা বলেন, বাংলাদেশে বাঙ্গালিরাই আদিবাসী হওয়া সত্ত্বেও সম্প্রতি বহিরাগত নৃ-গোষ্ঠীকে 'আদিবাসী' হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জাতিসংঘ কর্তৃক ব্যবহৃত ইন্ডিজেনাস শব্দটির অপব্যাখ্যা দিয়ে একদল দেশদ্রোহী ভূরাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে ত্রিপুরা সম্প্রদায়ের ১৫ শত বছরের ইতিহাস থাকলেও সেখানে তারা ভারতীয় হিসেবে বসবাস করছে, আমাদের সীমান্তবর্তী মায়ানমারের রাজ্যাগুলোতেও মারমা নৃ-গোষ্ঠী আদিবাসী হিসাবে স্বীকৃত নয়, তাই তাদের আদিভূমিতে স্বকৃীতি না পেয়ে বাংলাদেশ আদিবাসী স্বীকৃতির রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছে। অনতিবিলম্বে আদিবাসী দাবিদার বিচ্ছিন্নতাবাদীদের রাষ্ট্রদ্রোহি ঘোষণা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানায়।

এসময় ৭ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- ১. বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশি এর আলোকে সকল জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ সকল জাতি সত্ত্বাকে স্ব-স্ব জাতের নাম উল্লেখ পূর্বক সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। ২. পার্বত্য চট্টগ্রামের আত্মঘাতী সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় "শান্তি চুক্তি নামক" অবৈধ কালো চুক্তি বাতিল করে জনসংখ্যা অনুপাতে সকল সম্প্রদায়ের প্রতিনিধি নিয়ে সম্প্রীতি কমিশন গঠন করতে হবে। ৩. পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্র বিরোধী বিচ্ছিন্নতাবাদ নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে একটি সামরিক কমিশন গঠন করতে হবে। ৪. বৈষম্য মুক্ত দেশ গঠনের লক্ষ্যে সারাদেশে ন্যায় পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকে সাংবিধানিক সমঅধিকার প্রদান ও প্রচলিত ভূমি আইনসহ কার্যাকর করতে হবে। এক্ষেত্রে ভূমিহীন ও ক্ষতিগ্রস্ত নাগরিকদের পার্বত্য অঞ্চলেই সরকারি ভাবে স্থায়ী পূর্ণবাসন করতে হবে। ৫. আদিবাসী দাবিদারদের দেশদ্রোহী ঘোষণা দিয়ে ২০১৮ সালে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধে জারিকৃত প্রজ্ঞাপন এর পূর্ণ বাস্তবায়ন করতে হবে এবং পাঠ্যপুস্তকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আদিবাসী শব্দ যুক্ত করিদের চিহ্নিত করে শাস্তির প্রদান করতে হবে। ৬. পার্বত্য চট্টগ্রামের ব্রিটিশ প্রবর্তিত শাসনবিধি ১৯০০ বাতিল করে, বাংলাদেশের সকল জাতির স্ব স্ব সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষায় আলাদা কমিশন গঠন করতে হবে। ৭. বাংলাদেশ বসবাস করে প্রতিবেশী ও পশ্চিমাদের অর্থায়ণে পার্বত্য চট্টগ্রামে ৩২ হাজার বাংলাদেশি নাগরিককে হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে।

আয়োজক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে স্টুডেন্টস ফর সভারেন্টির ভূমিকাকে স্যালুট জানিয়েছে। বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পরিমার্জন কমিটিতে নিয়োগকৃত বহিরাগত লাল সন্ত্রাস রাখাল রাহা ওরফে সাজ্জাদরা পাঠ্য বইতে রাষ্ট্রের সংবিধান ও আইন বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী পরিভাষা ‘আদিবাসী’ যুক্ত গ্রাফিতি অন্তর্ভুক্ত করে। এটাকে কেন্দ্র করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী উপজাতি, তাদের পৃষ্ঠপোষক ও দোসরদের আদিবাসী দাবীর অন্তরালে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার সুপ্ত পরিকল্পনা দেশবাসীর কাছে ফাঁস করে দেয় দেশ রক্ষায় নিবেদিত ছাত্রদের প্লাটফর্ম ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: