ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

অ্যাজটেক স্টেডিয়ামের বেশিরভাগ দর্শক এই ম্যাচে মেক্সিকোর জয় দেখতেই এসেছিল। স্বাগতিকরা তাদের রাখলও সেই আনন্দেই। রাউন্ড অব থার্টি টু’র লড়াইয়ে ইকুয়েডরকে ২-০ গোলে মেক্সিকো চলে এলো রাউন্ড অব সিক্সটিনে। প্রথমার্ধের দুই গোলে ম্যাচে এই জয় পায় মেক্সিকো। ম্যাচের ২২ মিনিটের সময় কুইনোনেন্স স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির খানিক আগে রাউল হিমিনেজ দুর্দান্ত গোল করে সেই ব্যবধান বাড়ান ২-০ তে। বিশ্বকাপে এটি হিমিনেজের দ্বিতীয় গোল। আর এই বিশ্বকাপ মেক্সিকো শুরুই করেছিল কুইনোনেন্সের গোল দিয়ে। ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাঠেই মেক্সিকোর হয়ে চলতি বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন এই কুইনোনেন্স।

অ্যাজটেক স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগে ঝড়ো বৃষ্টি নামে। বজ্রসহ এই বৃষ্টিপাতের সময়ে ম্যাচের দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা ম্যাচ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে দেয়া হয়। তবে নির্ধারিত সময়ের চেয়ে ঘন্টাখানেক পরে শুরু হওয়া এই ম্যাচে মেক্সিকোর জয় আটকাতে পারেনি ইকুয়েডর। অ্যাজটেক স্টেডিয়ামের বৃষ্টির রাতটা হলো মেক্সিকোর আনন্দের রাত।

রাউন্ড অব সিক্সটিনে ডিআর কঙ্গো অথবা ইংল্যান্ডের সঙ্গে লড়াই হবে মেক্সিকোর।

গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কিন্তু বেশির ভাগ প্রায় পরিকল্পনাবিহীন ফুটবল খেলায় হাতে পাওয়া সেই সুযোগও কাজে লাগাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। শেষ হয়ে যায় তাদের বিশ্বকাপ যাত্রা। ম্যাচের শেষের দিকে মুখ ঢেকে প্রতিপক্ষের এক ফুটবলারকে ‘কিছু একটা’ বলায় ফিফার নতুন নিয়মে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইকুয়েডরের হিনকাপেকে। গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডর শক্তিশালী জার্মানিকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট পেয়েছিল। সেখানেই শেষ হলো তাদের এবারের বিশ্বকাপ মিশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...