নতুন প্রশাসক পেল বেসিস

নতুন প্রশাসক পেল বেসিস

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বেসিস সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বেসিস সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে হেড অব সার্ভিসেস চৌধুরী ফাতেমা রোকন তুলি স্বাক্ষর করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে বেসিসের সব কার্যক্রম তিনি প্রশাসক হিসেবে পরিচালনা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...