রাজধানীর উত্তরার বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর উত্তরার বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুপুর ১টা ২৫ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

নিহতের সহকর্মী আতর আলী জানান, হাসান পিপিবি পরিবহনের একটি বাসের সুপারভাইজার ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। দুর্ঘটনার সময় হাসান বাস থেকে নেমে সামনে এগিয়ে গিয়েছিলেন। পরে ওই বাসের ধাক্কায় তিনি আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন