শনির আখড়ায় ডিএসসিসি ও বিএনপির যৌথ উচ্ছেদ অভিযান

শনির আখড়ায় ডিএসসিসি ও বিএনপির যৌথ উচ্ছেদ অভিযান

শনির আখড়ায় ডিএসসিসি ও স্থানীয় বিএনপি যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। আজ বুধবার সকালে শনির আখড়া এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানের পরপরই আবারো কিছু অসাধু ব্যক্তি ও বাড়িওয়ালার মাধ্যমে অবৈধভাবে ফুটপাত দখলের চেষ্টা করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় ফের পরিচ্ছন্নতা ও অবৈধ দখলে নেওয়া ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় অবৈধভাবে বসানো ফুটপাত সরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক জামশেদ শ্যামল, যুগ্ম আহ্বায়ক নকিব, অন্যতম সদস্য ফেরদৌস হোসেন রনি, বিএনপি নেতা নুরুল আমিনসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

আলহাজ নবিউল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি বা মহলের ছত্রচ্ছায়ায় অবৈধ ফুটপাত দখল মেনে নেওয়া হবে না। জনস্বার্থে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন