কার্যক্রম নিষিদ্ধ আ, লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ, লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হযয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা, চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ, চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস, ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন।

থানা সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ জানতে পারে মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন সদস্য মুখে মাস্ক পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় জড়ো হন। এসময় তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। এসময় ৬ জনকে গ্রেপ্তার করে। স্লোগান দেয়ার সময় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ছিলেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন