রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০

রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০

রাজধানীর রমনা ও তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) স্পেশাল সাপোর্ট গ্রুপ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মোবাইল ছিনতাইকারী এবং আটজন মাদকসহ আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে এসআরইউ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহীম (৩২), মিঠু মোল্লা (৩০), মো. আনিছুর রহমান নাহিদ (২৬), রফিকুল (৩৩), মো. মনির ইসলাম (১৯), রাকিব (১৭), রাশেদুল (২৫), মো. ইমরান (২১), মো. নিহাদ (১৯) ও মো. ইব্রাহিম (৩০)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে পাঁচ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, তিনটি ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন