রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ, জানা গেল কারণ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ, জানা গেল কারণ

রাজধানীর গুলশান-বনানী ও বারিধারা এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (৩ মে) এক বার্তায় দুঃখ প্রকাশের পাশাপাশি গ্যাস বন্ধ থাকার কারণও জানিয়েছে বিতরণকারী প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে।

এ অবস্থায় গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...