এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের ইফতার মাহফিল

এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের ইফতার মাহফিল

এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডির গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক কর্নেল ডা. শারমিন হোসেনের সভাপতিত্বে ও শাহ মুহম্মদ আরিফুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. রাশিদা বেগম। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইনফারটিলিটি স্পেশালিস্ট প্রফেসর ডা. মরিয়ম ফারুকী সাথী এবং ডা. শাহিনা বেগম শান্তা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশ এর সদস্য সচিব ফরহাদ আলম, এমব্রায়োলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ডা. মাহবুব আলম, ডা. শায়লা সিরাজ, মাসরুদ হোসেন, শাহরিন রাব্বি, আল মামুন, ডা.তাসনুভা আলম এবং ডা. রুশমিলা অরুপা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন