রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৪০ জন রয়েছেন। এ ছাড়া মতিঝিলে ৬১ জন, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭, তেজগাঁওয়ে ৫৬, ওয়ারীতে ৫৫, রমনায় ৪৩, লালবাগে ৩৬ এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা বড়ি, ২৫ গ্রাম হেরোইন, দুটি পিস্তল, একটি রিভলভার, পাঁচটি মোটরসাইকেল, একটি জিপ গাড়ি, ১৩টি মোবাইলফোন,পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন ও দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই অভিযানে দুই ভিকটিমসহ ইয়াবা সেবনের পাইপ ও ফয়েল পেপারওকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


