অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু

ঢাবি সংবাদদাতা

অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু

জাতীয় সংগীত মধ্য দিয়ে 'অমর একুশে বই মেলা ২০২৫' উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে।

শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এবছরের বই মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অমর একুশে বইমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রকাশক প্রতিনিধি মো: রেজাউল করিম বাদশা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো: মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলা একাডেমিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...