শেষ হলো দুই দিনব্যাপী প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলা, ডিজিটাল উন্নয়নে কমিউনিটি রেডিও এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকা শীর্ষক কনটেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানিং কর্মশালা।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে এই কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়। গত বুধবার ঢাকায় শুরু হয়।
বিএনএনআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় দেশের নয়টি কমিউনিটি রেডিও স্টেশন থেকে ১৮ জন সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ও স্টেশন ম্যানেজার অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে তারা শ্রোতা-কেন্দ্রিক অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ-মাধ্যমে কনটেন্ট তৈরির কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন, যা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা মোকাবিলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নকে এগিয়ে নেবে।
উল্লেখ্য, কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে বিএনএনআরসি’র ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
কর্মশালায় অংশগ্রহণকারী কমিউনিটি রেডিও স্টেশনসমূহ হল-কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম (কালীগঞ্জ, সাতক্ষীরা), কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ এফএম (বরগুনা),কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম (মৌলভীবাজার), কমিউনিটি রেডিও সাগরগিরি ৯৯.২ এফএম (সীতাকুন্ড, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও চিলমারি ৯৯.২ এফএম (চিলমারি, কুড়িগ্রাম), কমিউনিটি রেডিও ঝিনুক ৯৯.২ এফএম (ঝিনাইদহ), কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০ এফএম (চরফ্যাশন, ভোলা), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফএম (হাতিয়া, নোয়াখালী), কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম (গাইবান্ধা)
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। কর্মশালাটি সমন্বয় করেন উন্নয়ন পরামর্শক রেহান উদ্দিন রাজু।
পরিচিতি পর্ব শেষে সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কোয়েনিগ, নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের লক্ষ্য, ফলাফল, অংশীদার, প্রশাসনিক কাঠামো ও সুবিধাভোগীদের বিষয়ে আলোচনা করেন। তিনি সিভিক এনগেজমেন্ট ফান্ড -এর তিনটি মূলনীতি সম্পর্কেও তিনি বলেন। মূল নীতিগুলো হল- সহযোগী অংশীদারিত্ব ও সহ-সৃষ্টি, “কাউকে পিছনে ফেলে না যাওয়া” এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা।
কর্মশালার প্রথম দিনের সেশনগুলোতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, ইউএনএফপিএ’র জেন্ডার এন্ড হিউম্যান রাইটস্ ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু সাঈদ সুমন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর নট-ফর-প্রোফিট ল’র লিগ্যাল কনসালট্যান্ট শারমিন খান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস)-এর কো-অর্ডিনেটর ইমাম হোসেন, , রেডিও স্বাধীনের হেড অব প্রোগ্রাম শাকিল আহমেদ।
কর্মশালার দ্বিতীয় দিনে মূলত প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা ও আইনী সেবা প্রাপ্তির প্রক্রিয়া, কমিউনিটি রেডিও ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেডিও অনুষ্ঠানের মাধ্যমে টিএফজিবিভি মোকাবিলা ও ডিজিটাল ডেভেলপমেন্ট ত্বরান্বিতকরণ বিষয়টি অধিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর কার্যকরী কৌশল এবং কার্যক্রম বাস্তবায়ন,পরিবীক্ষণ সম্পর্কে আলোচনা করা হয় । উক্ত সেশনগুলোতে প্রশিক্ষক হিসেবে ছিলেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্তি পুলিশ সুপার মুবাশশিরা হাবিব খান, রেডিও বিশেষজ্ঞ আমীন আল রশীদ ও শাহনাজ শারমিন।
সমাপনী সেশনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর যুগ্ম সচিব ও পরিচালক আনোয়ার হোসেন ।
পরবর্তীতে কর্মশালা সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত ও প্রতিক্রয়া গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে সনদপত্র বিতরণ করার মাধ্যমে কর্মশালাটি সম্পন্ন হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

