বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হার্ডওয়্যার ব্যবসায়ী সুমন কাজী (৩৫) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বনশ্রী ডি ব্লক আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই গ্রামের কাজী হাবিবুর রহমানের ছেলে সুমন কাজী। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। উত্তর বাড্ডা এলাকায় থাকতেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...