‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে রমনায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজন

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি পালন করেছে রমনা সমাজকল্যাণ সোসাইটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে রমনাবাসীসহ পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শরীরচর্চায় নাগরিকদের উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে বেইলি রোড ও মিন্টো রোড সড়ক হয়ে অংশগ্রহণকারীরা রমনা পার্কের ভেতর দিয়ে প্রদক্ষিণ করেন। এরপর যমুনার সামনে গিয়ে ম্যারাথন কর্মসূচির সমাপ্তি ঘটে।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন এবং সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন।

Amardesh_Sadik_Kaym

এ ছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন ও আবু মুসাসহ সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্যরা ম্যারাথনে উপস্থিত ছিলেন।

রমনাবাসীদের নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজনে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের গুরুত্বও উঠে আসে।

রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ ম্যারাথন রাজধানীর নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে উৎসাহ জোগানোর একটি সম্মিলিত প্রয়াস হিসেবে অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন