রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার বিকালে পণ্যগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ড জানায়, ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ৮ আগস্ট শনিবার রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫ লক্ষ ৮৯ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতী চাল, প্রাকৃতিক ভেষজ (হিমালয়ান শিলাজিৎ রেজিন) ও চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত চোরাকারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন