মেট্রোরেলে বাড়ছে রাতের সময়, যুক্ত হচ্ছে দুই ট্রেন

মেট্রোরেলে বাড়ছে রাতের সময়, যুক্ত হচ্ছে দুই ট্রেন

রাজধানীর মেট্রোরেলে রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য চলতি মাসের শেষে দুটি অতিরিক্ত ট্রেন যুক্ত হচ্ছে। এতে শেষ দুটি ট্রেনের ২০ মিনিটের বিরতি কমে ৭-৮ মিনিটে দাঁড়াবে। বর্তমানে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে মতিঝিলের পথে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। এর জন্য চালক নিয়োগ ও প্রশিক্ষণ প্রায় শেষ। বর্তমানে প্রতিদিন সাড়ে চার লাখ যাত্রী যাতায়াত করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ জুন থেকে রাতে দুই দিকেই মেট্রোরেলের চলাচল ২০ মিনিট করে বাড়ানো হয়। এতে যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। তবে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যে ২০ মিনিট বিরতি থাকায় অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চলতি মাসের শেষ দিকে আরও দুটি ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ট্রেনের মধ্যবর্তী বিরতি কমে ৭-৮ মিনিটে নামতে পারে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতে সময় বাড়ানোর জন্য নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ২৬ আগস্ট শেষ হওয়ার কথা। এরপর তাদের কাজে যুক্ত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন