সেমিনারে বক্তারা

পার্বত্য চট্টগ্রাম শুধু প্রশাসনিক অঞ্চল নয়, ভূরাজনীতি ও নিরাপত্তার সংযোগস্থল

পার্বত্য চট্টগ্রাম শুধু প্রশাসনিক অঞ্চল নয়, ভূরাজনীতি ও নিরাপত্তার সংযোগস্থল

বাংলাদেশের রাষ্ট্রচিন্তায় পার্বত্য চট্টগ্রাম শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয় । বরং এটি ইতিহাস, সীমান্ত, নিরাপত্তা, জাতীয় সংহতি ,উন্নয়ন ও ভূরাজনীতির সংযোগস্থল। এখানে একই সংগে রয়েছে জাতিগত বৈচিত্র্য, সীমান্ত বাস্তবতা প্রাকৃতিক সম্পদ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংযোগ, প্রতিবেশী দেশসমূহের কৌশলগত আগ্রহ ও এবং বৈশ্বিক মানবাধিকার রাজনীতির প্রভাব।

বিজ্ঞাপন

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা একথা বলেন।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল—“পার্বত্য চট্টগ্রাম: ইতিহাস, পরিচয় রাজনীতি, রাষ্ট্রের সাংবিধানিক অবস্থান ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়”।সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেন্টার ফর রিজিয়নাল স্টাডিজ, বাংলাদেশের চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। সেমিনারটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক আবদুল্লাহ আল মামুন।

সেমিনারে সম্মানিত প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) স. ম. মাহবুব-উল-আলম— গবেষণা পরিচালক, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ , কুমার সুই চিং প্রু সাইন — কমিউনিটি লিডার, খাগড়াছড়ি ,নাজমুল ইসলাম চৌধুরী— পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা বিশেষজ্ঞ প্রমুখ।

মূল-প্রবন্ধে অধ্যাপক ড. মাহফুজ পারভেজ উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছন্নভাবে বোঝা যায় না। মিয়ানমারের রাখাইন সংকট, রোহিঙ্গা বাস্তচুত্তি,চীন-ভারত প্রতিযোগীতা, বঙ্গোপসাগরীয় ভূরাজনীতি, আন্তর্জাতিক এনজিও রাজনীতি -সবকিছু মিলিয়ে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল ভুরাজনৈতিক অঞ্চল।

তিনি উল্লেখ করেন, বর্তমানে এখানে রয়েছে আন্ত:গোষ্টী সংঘর্ষ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, সীমান্তপারের যোগাযোগ, মাদক, মানবপাচার, তথ্যযুদ্ধ, বিদেশি প্রভাব ,করিডোর রাজনীতি ।

আলোচনা সভায় উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, সমসাময়িক বাস্তবভিত্তিক পরিস্থিতি, সাংবিধানিক অবস্থান এবং বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন