মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: পুলিশ ও সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও আগুন

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: পুলিশ ও সিটি কর্পোরেশনের  গাড়ি ভাঙচুর ও আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ সময় মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন ফুটপাতের ব্যবসায়ীরা। পুলিশ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন