আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মর্মান্তিক মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ওয়ার্কশপ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আকাশ মণ্ডল (৩০)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ভাটারা থানাধীন নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মণ্ডল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বোয়ালখালী গ্রামের প্রাণ গোবিন্দ মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি ভাটারার নয়ানগর এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, নতুনবাজার জে-ব্লকের নয়ানগর হাজী সোনামিয়া রোডের একটি ওয়ার্কশপে কাজ করার সময় আকাশ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন