ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)-এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 'আলোর পথযাত্রী' অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ও অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।
আরো উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্য, কলেজের উপাধ্যক্ষবৃন্দ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, অভিভাবকমণ্ডলী, প্রতিষ্ঠানের জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ সড়কে (পুরানো ধানমন্ডি-২৭০ পুলিশের গুলিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হন।
আলোর পথযাত্রী অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে বিশেষ আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ ফারহান ফাইয়াজ বিষয়ক প্রামাণ্যচিত্র 'আলোর পথযাত্রী' প্রদর্শন, বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি স্মরণীয় অধ্যায়। এই আন্দোলনে বহু মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

