মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর
ছবি: ভিডিও থেকে নেওয়া

ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে রাজধানীর মিরপুর-১১ ও ১২ নম্বরে সংঘর্ষ হয়েছে। এসময় মিরপুর-১২ নম্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের সতর্ক করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন