ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০, লালবাগ বিভাগে ২৬, ওয়ারী বিভাগে ৫৫, মতিঝিল বিভাগে ২৫, তেজগাঁও বিভাগে ৬৪, মিরপুর বিভাগে ৮৫, গুলশান বিভাগে ৩২, উত্তরা বিভাগ ৪৩ ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেট কার, ২টি মাইক্রোবাস, ১টি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল ফোন, নগদ ৩৩০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন