মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত আদেশ গতকাল বৃহস্পতিবার জারি করা হয়।

প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা।

আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত এই তিন পুলিশ সদস্যকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

ডিএমপির সূত্র জানায়, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তবে ডিএমপির আদেশে আনুষ্ঠানিকভাবে “প্রশাসনিক কারণ” দেখিয়ে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...