রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ৬ তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহীন কাপড়ের শোরুমে কাজ করেন। বাসাটিতে ভাড়া থাকেন তারা। আজ ভোরে ওই বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। বাসার ভিতরে থাকা ওই ৩ জন পুড়ে গেছে। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন